৪ মে ২০২৬

শাহজালালে ১২ কেজি সোনাসহ দুই জাপানি আটক

বাংলাধারা ডেস্ক »

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের দুই নাগরিককে ১২ কেজি সোনাসহ আটক করা হয়েছে।

আজ (৮ আগস্ট) তাকিও মিমুরা এবং শুইচি সাতো নামের দুই জাপানিকে আটক করে শুল্ক বিভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের (সিআইআইডি) মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, জাপানি নাগরিকরা মালয়েশিয়া থেকে এয়ার এশিয়া উড়োজাহাজের একে ৭১ ফ্লাইটে ঢাকা আসেন।

সিআইআইডির শীর্ষ কর্মকর্তা বলেন, গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক কর্মকর্তারা জাপানের দুই নাগরিককে আটক করে। সেসময় তাদের শরীর তল্লাশি করে ৩০ টি সোনার বার পাওয়া যায়।

সোনার বারগুলো তাদের ট্রাউজারের পকেটে সেলাই করা অবস্থায় ছিলো বলেও জানান তিনি।

বাংলাধারা/এপএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ