৪ মে ২০২৬

নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে হেলপার আটক, বাস জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ১০ নং রুটের একটি বাসের হেলপারকে দামপাড়া পুলিশ লাইনের সামনে থেকে আটক করা হয়েছে। এসময় চট্টমেট্রো জ ১১-১৬০৫ নম্বরের বাসটি জব্দ করা হয়।  বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে বিআরটিএর ম্যাজিস্টেট মঞ্জুরুল হক হেলপারকে আটক করেন।

মঞ্জুরুল হক বলেন, গতকাল কয়েকজন নারী যাত্রী আমাদের কাছে অভিযোগ করেন ১০ নং রুটের (চট্টমেট্রো জ ১১-১৬০৫) বাসে তাদের শ্লীলতাহানি করেন ওই বাসের হেলপার।

অভিযোগের ভিত্তিতে আজ সকালে দামপাড়া পুলিশ লাইনের সামনে থেকে বাসটি আটক করা হয়। পরে গতকালের অভিযুক্ত সেই হেলপারকে আটক করা হয়। চট্টগ্রামের গণপরিবহনকে আমি নারী যাত্রীদের জন্য নিরাপদ হিসেবে দেখতে সকলের সহযোগিতা কামনা করি।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন