বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার চৌধুরীহাট রেল স্টেশনের পশ্চিমে জাফর কাউন্সিলের এর ঘাটার বিপরীতে অবস্থিত একটি পলিথিনের কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১ টা থেকে প্রায় দেড়ঘন্টা ব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, হাটহাজারী উপজেলার চৌধুরীহাট রেল স্টেশনের পশ্চিমে জাফর কাউন্সিলের এর ঘাটার বিপরীতে অবস্থিত একটি পলিথিনের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও প্রায় ৩০০ কেজি পলিথিন তৈরির উপকরণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত দেখে দেয়াল টপকে সবাই পালিয়ে যায়। মালামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












