১৩ মার্চ ২০২৬

নগরীতে করোনায় আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »   

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ওই ব্যক্তির নাম ইসকান্দর মিয়া (৫০)।  মৃত ইসকান্দর চট্টগ্রাম নগরের সরাইপাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। মারা গেছেন ৯ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ