১৩ মার্চ ২০২৬

১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজার

বাংলাধারা ডেস্ক »  

দেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ছুটির সাথে সমন্বয় রেখে আগামী ১৬ মে পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন ও অফিসের কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর কোম্পানি সেক্রেটারি সকল ট্রেক হোল্ডারদের এ তথ্য জানিয়েছেন।

এ সিদ্ধান্ত কার্যকর হলে করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে টানা এক মাস ২০ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।

এদিকে পুঁজিবাজারে লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কমিশন অনুমতি দিলে আগামী ১০ মে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম চালু করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ