১৭ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে চলছে হেফাজতের শান্তিপূর্ণ হরতাল

হাটহাজারী প্রতিনিধি »

ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের জেরে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে চট্টগ্রামসহ সারাদেশেই।

এ হরতালে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় কিছুটা প্রভাব পড়লেও বিন্দুমাত্র প্রভাব পড়েনি চট্টগ্রাম মহানগর ও রাজধানী ঢাকা শহরে।

হাটহাজারীতে অনেকটা শান্তিপূর্ণ হরতাল পালন করা হচ্ছে। সকাল থেকে সর্বশেষ এ সংবাদ লেখা পর্যন্ত কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। পুলিশ, ছাত্রলীগ ও মাদরাস ছাত্ররা যার যার অবস্থানে রয়েছ। পৌর সদর বিভিন্ন পয়েন্টে র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন