১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

হাটহাজারী প্রতিনিধি »

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিভিন্ন প্রজাতির মাছে পোনা অবমুক্ত করা হয়েছে।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২৮ আগস্ট শনিবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।

রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর আয়েজনে উপজেলা পরিষদ এর পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস, এম রাশেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহঃভুমি কমিশনার আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক,উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভেটোনারি সার্জন আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃশাহ আলম সহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ