১৩ মার্চ ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনোয়ারায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

আনোয়ারা প্রতিনিধি »

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে আনোয়ারা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালন এর অংশ হিসেবে ‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহে দেশি মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।

২৮ শে আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী প্রচার প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রশিদুল হক ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মো.হুজ্জাতুল ইসলাম।

কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক, খালেদ মনসুর, মহিউদ্দিন মনজুর, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, কোরবান আলী টিটু, রুপন দত্ত, মো. রিয়াদ, হ্রদয় হাসান জাহিদ প্রমূখ।

এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়।

মতবিনিময় সভার এক পর্যযায়প উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কিছু বিষয়ে গুরুত্ব সহকারে আমলে নেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ