৪ মে ২০২৬

পাকিস্তানে জুমা নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ, নিহত ৫

বাংলাধারা ডেস্ক »

জুমার নামাজ চলাকালীন কেঁপে উঠল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি মাদ্রাসা।

এ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

আজ শুক্রবার (১৬ আগস্ট) কোয়েটার কুচলাক নামক এলাকার একটি মাদ্রসায় জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানায়, বিস্ফোরণটি ঘটেছে বেলুচিনস্তানের কোয়াটারের কুচলাক নামক স্থানে, একটি মাদরাসায়। এ ঘটনায় যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে কোয়াটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় মাদরাসার দেয়াল ও ছাদ ভেঙে পড়ে। অনেক লোক দেয়ালের নিচে চাপা পড়ে। হামলার একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে পুলিশের হাতে এসেছে।

পুলিশ জানায়, মাদ্রাসাটির মূল অংশের নিচে আইইডি পুঁতে রাখা হয়।

দেশটির স্বাধীনতা দিবস উদযাপনের দু’দিনের মাথায় এ হামলা চালানো হল। হামলার দায় এখন পর্যন্ত নেয়নি কোনো জঙ্গি সংগঠন।

কোয়েটায় গত চার সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা এটি। গত ২৩ জুলাই কোয়েটার পশ্চিমাঞ্চলীয় বাইপাস এলাকায় বোমাহামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন