চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর বালুছড়ায় বাসের ধাক্কায় অরুন দাশ (৫৯) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আনয়নকারীর দেওয়া তথ্য অনুযায়ী, অরুন দাশ সড়কে থাকা অবস্থায় ৩ নম্বর বাস সামনে থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অরুন দাশ বালুছড়া জালালাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম সতীশ দাশ এবং মায়ের নাম নিয়তি বালা দাশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।














