৪ মে ২০২৬

রাতে কর্মচারী দিনে ছিনতাইকারী

বাংলাধারা প্রতিবেদন »

রাতের বেলা কেউ হকার, কেউ গ্যারেজ, আর কেউ ভিন্ন দোকানের কর্মচারী। এই তাদের পেশা, এই তাদের পরিচয়। কিন্তু দিনের বেলা পাল্টে যায় তাদের পেশা, তাদের পরিচয়! কর্মচারী থেকে হয়ে যায় ছিনতাইকারী।

এমন অভিযোগে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (১৭আগস্ট) তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রবিন এবং তার সহযোগী রাজু।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন,আসামীরা প্রথমে ইচ্ছাকৃতভাবে কারও সাথে ঝগড়া বাঁধায়। এরপর সুযোগ বুঝে অস্ত্রের মুখে সবকিছু ছিনিয়ে নেয়।

একই কায়দায় তারা ছিনতাই করে দারুল উলুম মাদ্রাসা এলাকার সানমার রাবেয়া ভবনের সামনে। ইফতেখার ও রবিউল নামে দুইজনের কাছ থেকে অস্ত্রের মুখে ১২ হাজার টাকা ছিনতাই করে। পরে অভিযোগের ভিত্তিতে ছিনতাইয়ের মূল হোতা রবিন এবং তার সহযোগী রাজুকে গ্রেফতার করে টিম কোতোয়ালি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। পলাতক বাকি দুইজনকে গ্রেফতারেও অভিযান চলছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন