৪ মে ২০২৬

২৬ হাজার ইয়াবাসহ ট্রাকের ড্রাইভার আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বাকুলীয়া এলাকা থেকে অভিযান চালিয়ে ২৬হাজার ২ শ‘ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শনিবার (১৭ আগস্ট) ভোররাতে বাকলিয়ার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে মো. মশিউর রহমান লিটন (৩৫)।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। আমাদের একটি দল বাকলিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম রোডস্থ রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী শুরু করে।

এ সময় আসামী ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তিনি বলেন, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ট্রাকের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৬ হাজার ২শ‘ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাই।

জানা যায় গ্রেফতারকৃত আসামীরা পন্য পরিবহনের আড়ালে কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য কিনে ট্রাকের মাধ্যমে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন