বাংলাধারা প্রতিবেদন »
আনোয়ারায় উপজেলার দক্ষিণ বন্দর গ্রামে হাতির পায়ে পিষ্ঠ হয়ে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বৈরাগ ইউপি চেয়্যারমান মো: সোলাইমান বিষয়টি নিশ্চিত করেন। রবিবার (১৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- আবছার হোসেন (৫০)। আবছার হোসেন দক্ষিণ বন্দর এলাকার বদিউজ্জামানের পুত্র। স্ত্রীসহ তার চার ছেলে ও চার মেয়ে রয়েছে। রবিবার দক্ষিণ বন্দর এলাকায় হাতির পাল নামায় রাত আড়াইটার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে হাতির পালকে তাড়াচ্ছিল।
এ সময় হাতির পায়ে পিষ্ঠ হয়ে গুরুত্বর আহত হন আবছার হোসেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বাংলাধারা/এফএস/এমআর/টিএম












