১৪ মার্চ ২০২৬

সিডিএ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার বি-ব্লকের ৩ নম্বর রোডে সিডিএ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল নুরুল আলমের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহকর্মীর নাম উম্মে হাবিবা (২২)। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী শহরিয়াপাড়ার আবদুল মান্নানের মেয়ে।

পুলিশ জানায়, উম্মে হাবিবা সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয়। এদিকে, ওই গৃহকর্মীকে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের কাছে দাবি করেছেন সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলম।

চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলাধারাকে বলেন, চাঁন্দগাও আবাসিক এলাকার বি-ব্লকের ৩ নম্বর রোডে সিডিএ স্কুল ও কলেজের প্রিন্সিপাল নুরুল আলমের বাসা থেকে গৃহকর্মী উম্মে হাবিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩ তলায় বাসার একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ‘আত্মহত্যা’ করে উম্মে হাবিবা।

তিনি বলেন, ওই গৃহকর্মী নুরুল আলমের দূরসম্পর্কের আত্মীয়। তারা ওই মেয়েটি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বাকিটা তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ