১৪ মার্চ ২০২৬

৪৫ দিনে ঢাকা থেকে চট্টগ্রামে চিঠি পৌছাল কন্টিনেন্টাল!

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারীর পৌরসভায় অবস্থিত কন্টিনেন্টাল কুরিয়ারের বিলম্ব সেবায় বিপত্তিতে পড়েছে উপজেলা প্রশাসন। প্রশাসনের জরুরি বরাদ্দের চিঠি ঢাকা থেকে হাটাহাজারী আসতে সময় লেগেছে ৪৫ দিন। ঢাকা থেকে জিজ্ঞেস না করলে চিঠির ব্যাপারে জানতেও পারতো না উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় বরাদ্দকৃত টাকা পেয়েছে কিনা মন্ত্রণালয় থেকে এমন ফোন পেয়ে রীতিমত অবাক হয়ে বরাদ্দের চিঠি আনতে ছুটে যান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে বলেন, হাটহাজারী উপজেলার ২১ টা মন্দিরের জন্য ধর্মমন্ত্রণালয় থেকে ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। মে মাসের শেষের দিকে পাঠানো অতি জরুরি বরাদ্দের চিঠি হাতে পেলাম আজ। সময় লেগেছে ৪৫ দিন। তাও আজ গিয়ে আমাকেই খুঁজে আনতে হয়েছে। খুঁজে না আনলে সময় লাগতো হয়তো আরও কিছুদিন।

তিনি বলেন, এ ব্যাপারে আমি জানতেও পারতাম না যদিনা ঢাকা থেকে বরাদ্দের চিঠির ব্যাপারে জিজ্ঞেস করতো।

যথা সময়ে কেন চিঠি পৌছালো না এ ব্যাপারে কন্টিনেন্টাল কুরিয়ারের কর্তৃপক্ষকে কারণ দর্শানোর আদেশ দেন বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ