১৪ মার্চ ২০২৬

মিন্নির জামিন আবেদন গ্রহণ, আদেশ ৩০ জুলাই

বাংলাধারা ডেস্ক »

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুলাই) বিচারক আসাদুজ্জামানের এজলাসে জামিন আবেদনের শুনানি হয়। পরে ম্যাজিস্ট্রেট আদালত থেকে নথি তলব করেন এবং আদেশ দেওয়ার জন্য ৩০ জুলাই তারিখ নির্ধারণ করেন জজ আদালত।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী বলেছিলেন, ‘রবিবার (২১ জুলাই) আমরা বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নির জামিন চেয়ে আবেদন করেছিলাম। বিচারক মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেন।

মঙ্গলবার সকাল ১০টায় আমরা বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদনের ফৌজদারি মিসকেস দাখিল করেছি।’

গত ১৬ই জুলাই সকাল সোয়া ১০টার দিকে মিন্নিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশ লাইনে নেয়া হয়। সেদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হয়।

এরপর, রিমান্ড শেষ হওয়ার আগেই ১৯শে জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মিন্নি।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ