বাংলাধারা প্রতিবেদন »
রাউজানে পুলিশের উপর হামলাকারী এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ীর নাম মো. নেজাম উদ্দিন প্রকাশ নেজাইম্যা (৩১)। তিনি উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া এলাকার মালেক সওদাগর বাড়ির মরহুম মালেক সওদাগরের ছেলে।
রাউজান থানার সেকেন্ড অফিসার মো. নুরন্নবী বলেন, গোপন খবরের ভিত্তিতে নেজামকে ধরার জন্য থানা পুলিশ আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় সে পুলিশকে লক্ষ্য করে পুলিশের দিকে করে গুলি ছোঁড়ে পালাতে চেষ্টা করে।
পরে পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়ির পাশ থেকে বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার করে। রাউজান থানা পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
গত ২০ এপ্রিল তাকে ধরতে থানা পুলিশ তার বাড়িতে অভিযান করলে সে পুলিশের উপর হামলা করে পালিয়ে গিয়েছিল। এ ঘটনায় সেকেন্ড অফিসার নুরুন্নবী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












