১৪ মার্চ ২০২৬

জলাবদ্ধতা নিরসনে অক্সিজেন মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর অক্সিজেন মোড়ের জেলা পরিষদের মার্কেট এলাকায় নালার উপর অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৩ জুলাই) এলাকার দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের জন্য নালার উপর অবৈধ্ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রট আফিয়া খাতুন ও জাহানারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু।

এ বিষয়ে কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু বাংলাধারাকে বলেন, বর্ষায় বৃষ্টির কারণে অক্সিজেন মোড়ে টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মূলত নালার উপর অবৈধ স্থাপনা এবং ওয়াসা জাইকার প্রজেক্টের কাজের দূরদর্শিতার অভাবেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ