১৪ মার্চ ২০২৬

‘ফ্রি’ ভিসায় ৯০ শতাংশ প্রতারণা

কক্সবাজার প্রতিনিধি »

ফ্রি ভিসা বলতে কোন ভিসা নেই উল্লেখ করে কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ নুরুল আবসার বলেছেন, আমাদের দেশের ভিসা সংক্রান্ত প্রতারণার ৯০ শতাংশ হয় ‘ফ্রি’ ভিসার নামে। অজ্ঞতা ও লোভের কারণে মানুষ প্রবাসগমন বিষয়ে সরকারী সেবা সমুহ ভোগ করতে পারে না। কিন্তু বিদেশ যেতে হলে জনগনকে চুক্তি করতে হবে রিক্রুটিং এজেন্সির সাথে, কোন ব্যক্তির সাথে নয়। অথচ এ খাতটি প্রতারণা ও দালাল নির্ভর হয়ে যাওয়ায় অধিকাংশ বিদেশগামী প্রতারিত হচ্ছে। 

কক্সবাজারে শ্রম অভিবাসনের স্টেকহোল্ডার চিহ্নিতকরণ ও নিরাপদ অভিবাসন বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুল আবসার এসব কথা বলেছেন। 

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে সংস্থার আঞ্চলিক প্রধান খালেদা বেগমের সভাপতিত্বে পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা উম্মুক্ত আলোচনার বলেন, নিরাপদ শ্রম অভিবাসনের লক্ষ্যে সুশীল সমাজ, স্থানীয় গ্রিভেন্স ম্যানেজম্যান্ট কমিটি, যুব স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রিক্রুটিং এজেন্সি, সমাজকর্মী, ও অভিজ্ঞ প্রবাসী সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সভায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সেবাসৃুহ ও বিদেশ যাবার নিয়মাবলী, বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা তুলে ধরা হয়। অংশগ্রহণকারিরা নিজ নিজ উদ্যোগে নিরাপদ অভিবাসনের সঠিক ধাপগুলো সমাজের সর্বত্র পৌছে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন হর্টিকালচার ইন্সটিটিউট কনফারেন্স রুমে মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত কর্মসভায় ইপসা ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী তুলে ধরেন ইপসা ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রকল্পের এসোসিয়েট রিসার্স এন্ড লার্নিং অফিসার মুহাম্মদ আবু তাহের। 

উম্মুক্ত আলোচনায় শ্রম অভিবাসনের সাথে সংশ্লিষ্ঠ স্টেকহোল্ডারদের চিহ্নিত এবং তাদের মোবিলাইজেশনের জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়। ডকুমেন্টারির মাধ্যমে প্রদর্শন করা হয় নিরাপদ অভিবাসনের সঠিক ধাপগুলো। বিদেশ ফেরত এবং ভিসা সংক্রান্ত জটিলতা ও অভিবাসন বিষয়ক অভিযোগের নিষ্পত্তির বিভিন্ন কার্যক্রমের বাস্তব উদহারন তুলে ধরেন ইপসা কক্সবাজারের সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন। 

এতে অতিথি ছিলেন ইপসা মানব পাচাররোধ প্রকল্পের পরুগ্রাম কোর্ডনিটর হোসনে আরা রেখা, কক্সবাজার লিগেল এইডের প্যানেল আইনজীবী আমানুল্লাহ আমান,  এডভোকেট সাকী এ কাউসারসহ সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা,  সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জিএমসি সদস্য, যুব স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ। 

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ