১৪ মার্চ ২০২৬

সীতাকুন্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুন্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় বৃদ্ধ লোকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) মিজান লাশটি উদ্ধার করেন।

সহকারী পরিদর্শক মিজান সাংবাদিকদের জানান, নিহত বৃদ্ধটির বয়স আনুমানিক ৬০। তার নাম ও পরিচয় জানা যায়নি। তবে তিনি একজন ভিক্ষুক বলে জানিয়েছে এলাকাবাসী।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ