১৪ মার্চ ২০২৬

যমুনায় বরযাত্রী বোঝাই নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৬

বাংলাধারা ডেস্ক »

কাজীপুর উপজেলার যমুনা নদীতে বিয়ের বরযাত্রী বোঝাই নৌকা ডুবে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ছয় বরযাত্রী নিখোঁজ রয়েছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রী বোঝাই একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি সিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়। এতে ৮ বরযাত্রী নিখোঁজ হয়। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ