১৪ মার্চ ২০২৬

শোক দিবসে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শোক দিবস উপলক্ষে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। আজ (বুধবার) থেকেই নগরীর হোটেল ও আবাসিক এলাকাগুলোতে রেইড ও প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরো বলেন, সরকারি-বেসরকারিসহ দলীয় সব আয়োজনে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যদি কেউ রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাহলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ