বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১১ জন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া চট্টগ্রামের বাইরে ভিন্ন জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (৬ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চটগ্রামের বিআইটিআইডি তে নমুনা পরীক্ষা করে সাতকানিয়া উপজেলায় ১ জন, সীতাকুণ্ড উপজেলায় ১ জন, ফৌজদারহাটে ফকিরহাট এলাকায় ১ জন, নগরীর চান্দগাও এলাকায় ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, বাকলিয়ার রাহাত্তারপুলে ১ জন, দামপাড়ায় ২ জন, সাগরিকায় ১ জন, পাচলাইশে ১ জন ও বহদ্দারহাটে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চান্দগাও, বাকলিয়া ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই তিনজন রোগী মৃত্যুবরণ করেছেন।
তিনি আরও বলেন, আজ বিআইটিআইডিতে ১৯০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১২ জনের পজেটিভ এসেছে।
সবমিলিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৯ জনে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
বাংলাধারা/এফএস/টিএম












