ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন। এ দেশের জনগণ আপনাদের দেশ থেকে বিতাড়িত করেছেন। নিষিদ্ধ সংগঠনের আস্ফালন এ দেশের জনগণ সহ্য করবে না। রাতের আঁধারে দু-চারটা পটকা ফুটিয়ে এ দেশে ফিরে আসতে পারবেন না, রাজনীতি করা তো দূরের কথা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পুরোনো রেলওয়ে স্টেশন চত্বরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে। একটি বিশেষ দলের নেতাকর্মীদের ওপর কোনো হামলা হচ্ছে না, তারাও চুপচাপ রয়েছে— এটিও চিন্তার বিষয়। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং অনেক শহীদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি আরও বলেন, কোনো প্রতিবেশী দেশের তাবেদারি এ দেশের জনগণ আর মেনে নেবে না। বিএনপি এ দেশের জনমানুষের দল। এ সময় যুবদলের নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশকে ধারণ করে না। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, পলাতক ফ্যাসিবাদের জন্য ডিসেম্বর বিজয়ের মাস নয়। বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাস রুখে দিতে হবে।’
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ‘বিএনপি রাজনীতি করে মা, মাটি ও মানুষের জন্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। দলের নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসিত থেকেও আপস করেননি।’ তাঁরা সেই নেতার কর্মী উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থেকে গুপ্ত রাজনৈতিক শক্তিকে প্রতিহত করতে হবে। আগুন সন্ত্রাস প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবদল রাজপথে থাকবে।’
বিক্ষোভ মিছিলটি পুরোনো রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, সাহাবুদ্দিন হাসান বাবু, মুহাম্মদ মুসা, মিয়া মুহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, অ্যাডভোকেট ফিরোজ, মজিবুর রহমান, অরূপ বড়ুয়া ও মো. আলী সাকি।
এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল ও শাহীন পাটোয়ারী। সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, মো. একরামুল হক ছট্টু, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, ওসমান গণি সিকদার, আহাদ আলী সায়েম, জমির উদ্দিন আহমেদ মানিক, তানভির মল্লিক ও ওমর ফারুকও বক্তব্য দেন।
এ সময় সম্পাদকমণ্ডলীর সদস্য জসিম উদ্দিন সাগর, মুহাম্মদ আলাউদ্দিন, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মুহাম্মদ নুরুল আমিন ও আসাদুজ্জামান রুবেল; সহসম্পাদক মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, কামরুল ইসলাম, কোরবান আলী, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, মঞ্জুর আলম, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, গুলজার হোসেন মিন্টু, হোসেন জামান, ইয়াসিন আজাদ, মো. ইদ্রিচ, আব্দুল্লাহ আল মামুন জিতু, মিজানুর রহমান দুলাল ও বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, অধ্যাপক সায়েদুল হক সিকদার, আব্দুল্লাহ আল মামুন, শামসের আলী ও আব্দুস সাত্তারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নুর হোসেন নুরু, বজল আহমেদ, শফিউল আজম, কুতুব উদ্দিন, মোশাররফ আমিন সোহেল, ইসমাইল হোসেন লেদু, মুহাম্মদ সেলিম, মো. হাসান, তাজ উদ্দিন তাজু, আশিক মল্লিক আরসি, শেখ রাসেল, মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খান রাজু, হাবিব উল্লাহ খান রাজু, মোর্শেদ কামাল, মো. মুসা, আব্দুল জলিল, মো. ইয়াছিন, মোস্তাকিম মাহমুদ, মো. সোহেল, সাদ্দাম আহমেদ, এস এম আলী, আবু বক্কর বাবু, সাইফুল আলম, বাদশা আলমগীর ও জহিরুল ইসলাম প্রমুখ।













